শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১০

নিজস্ব আগুন, মোহ ও সন্ধ্যাকাল

লিখে রাখি-
পথ ও পথের সীমান্তেই লুকিয়ে থাকে
যত সব আজগুবি কথার বাহার।

খুব রংচটা, বাসি ও বিবস্ত্র
এই সব বিষন্নতার দিনে তাই দেখ
কত সহজেই উড়িয়ে দিচ্ছি
আমার নিজস্ব আগুন, মোহ ও সন্ধ্যাকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন