লিখে রাখি-
পথ ও পথের সীমান্তেই লুকিয়ে থাকে
যত সব আজগুবি কথার বাহার।
খুব রংচটা, বাসি ও বিবস্ত্র
এই সব বিষন্নতার দিনে তাই দেখ
কত সহজেই উড়িয়ে দিচ্ছি
আমার নিজস্ব আগুন, মোহ ও সন্ধ্যাকাল।
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১০
ক্রমশই দূরে সরে যাচ্ছি
সীমান্তবর্তী আকাশ ছুতেঁ তবু আরো কত পথ।
ক্রমশই যে নদী ছুয়েঁ গেছে তীর-
তার পাড়ে বসে ভাবছি,
আমিও এক বানভাসা বুড়ো
ভাঙ্গনে হারিয়েছি ঘর, সংসার
ও প্রিয় সন্ততির মুখ।
ক্রমশই এ শহর হয়ে উঠছে
এক ভাড়াটে গ্যারেজ।
আর আমি, তুমি ও আমরা
এক একজন কমন স্টুপিড ক্রিয়েচার,
কত সহজেই দ্যাখ হয়ে উঠছি
এক একজন বিখ্যাত পঙ্গু গাড়ির ড্রাইভার।
সীমান্তবর্তী আকাশ ছুতেঁ তবু আরো কত পথ।
ক্রমশই যে নদী ছুয়েঁ গেছে তীর-
তার পাড়ে বসে ভাবছি,
আমিও এক বানভাসা বুড়ো
ভাঙ্গনে হারিয়েছি ঘর, সংসার
ও প্রিয় সন্ততির মুখ।
ক্রমশই এ শহর হয়ে উঠছে
এক ভাড়াটে গ্যারেজ।
আর আমি, তুমি ও আমরা
এক একজন কমন স্টুপিড ক্রিয়েচার,
কত সহজেই দ্যাখ হয়ে উঠছি
এক একজন বিখ্যাত পঙ্গু গাড়ির ড্রাইভার।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)